✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:২৮:৩৩ |

বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রসহ বৃষ্টিতে দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে সৌরভ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সৌরভ হোসেন উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নবাবগঞ্জের ষষ্ঠীপাড়া গ্রামের সৌরভ হোসেন হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে বাড়ির উঠানে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..