✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিরল মশাবাহিত রোগে সিভাসু শিক্ষকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৮, | ২১:২৪:২৫ |

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) শিক্ষক অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি বিরল মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যক্তিগত জীবনে তার স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহরিয়ার হাসেম অর্নব। তাদের পাঁচ বছরের একটি শিশু সন্তান রয়েছে।

চিকিৎসকদের ধারণা, তিনি ‘জাপানিজ এনসেফালাইটিস’ নামক মারাত্মক ভাইরাল রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের সব উপসর্গ তার শরীরে বিদ্যমান ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ মে সামান্য জ্বর অনুভব করেন ড. জুথি। সেই সঙ্গে ছিল প্রচণ্ড মাথাব্যথা ও বমি। প্রাথমিক অবস্থায় সাধারণ ফ্লু মনে হলেও, দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর  প্রথমে তাকে নগরীর বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য আরও একটি বেসরকারি হাসপাতালে স্থান্তারের পর, সেখানে মারা যান তিনি।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, রোগীকে যখন আমাদের এখানে ভর্তি করা হয়, তখন তিনি ক্লিনিক্যালি ডেড (মৃতপ্রায়) ছিলেন। হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। প্রাথমিক উপসর্গ ও ক্লিনিক্যাল কন্ডিশন দেখে আমাদের সন্দেহ, এটি জাপানিজ এনসেফালাইটিস। এই রোগ মূলত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায়। এটি সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে আঘাত করে। ড. জুথির ক্ষেত্রেও এই ভাইরাসের আক্রমণে ‘মাল্টিপল ব্রেন স্ট্রোক’ হয় বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে তিনি হার্ট অ্যাটাকও করেছিলেন।

অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

সিভাসুর শিক্ষকরা জানান, ড. জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। সম্প্রীতি তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক শেষ করে দেশে ফেরেন। এ বছরের শুরুতেই তিনি সিভাসুর ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..