✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য

তরুণের মাথা ও চোখ ভেদ করা রড অস্ত্রোপচারে অপসারণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ২০:৪২:৫৫ |
পাকিস্তানের পাঞ্জাব ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের নিউরোসার্জনরা চিকিৎসায় একটি অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন। শিয়ালকোটের পাসরুর থেকে আসা এক তরুণ শ্রমিকের চোখ এবং মাথা ভেদ করা একটি লোহার রড সফলভাবে অপসারণ করেছেন তারা।

আক্রান্ত রোগীর নাম আলী হাসান, যিনি একটি স্টিল মিলে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় একটি লোহার রড তার বাম চোখ দিয়ে ঢুকে মাথার সংবেদনশীল অংশ ভেদ করে মাথার খুলির পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। 

অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে গুজরানওয়ালা থেকে লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে আসা হয়।

পাঞ্জাব ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আসিফ বশিরের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

সেই অস্ত্রোপচারকারী দলে ছিলেন অধ্যাপক ডক্টর হাফিজ আব্দুল মজিদ, ডক্টর খাওয়ার জামান ও ডক্টর ওয়ারদাহ। অত্যন্ত উন্নত নিউরোসার্জিক্যাল প্রযুক্তি ব্যবহার করে কয়েক ঘণ্টার এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে রডটি নিরাপদে বের করে আনা সম্ভব হয়। 

বর্তমান অবস্থা 
অস্ত্রোপচারের পর হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আলী হাসানের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আসিফ বশির বলেন, ‘এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আমাদের ইনস্টিটিউট বর্তমানে দেশের নিউরোসার্জারি চিকিৎসার ক্ষেত্রে একটি রোল মডেলে পরিণত হয়েছে।’

এই জটিল ও সফল অস্ত্রোপচারটি পাকিস্তানের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

সূত্র: জিও নিউজ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..