✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

চাদে বোকো হারামের হামলায় ২৩ সেনা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ১০:৫৫:৩৬ |

মধ্য আফ্রিকার দেশ চাদ-এর লেক চাদ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছেন। এঘটনায় আরও আহত হয়েছেন ২৬ জন বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নাইজেরিয়া-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী সোমবার রাতে লেক চাদ-সংলগ্ন বারকা টোলোরম দ্বীপে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ক্যামেরুন, চাদ, নাইজার ও নাইজেরিয়ার সীমান্ত সংযোগস্থলে এই লেকটি অবস্থিত।

সেনাবাহিনী জানায়, পাল্টা অভিযানে হামলাকারীদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত হয়েছে এবং হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইটনো এক ফেসবুক বার্তায় বলেন, বোকো হারাম নামের এই সন্ত্রাসী গোষ্ঠী আবারও আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।

সাম্প্রতিক সময়ে লেক চাদ অঞ্চলে চাদের সেনাদের ওপর বোকো হারামের হামলা বেড়েছে। ২০২৪ সালের অক্টোবরে এক হামলায় প্রায় ৪০ জন সেনা নিহত হন।

এছাড়া, গোষ্ঠীটির জেএএস শাখার হামলাও সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে। তারা অপহরণ এবং সামরিক অবস্থানে হামলা চালাচ্ছে, বিশেষ করে দ্বীপাঞ্চল ও নাইজারের সীমান্তবর্তী এলাকায়।

উল্লেখ্য, লেক চাদের দ্বীপ ও জলাভূমি অঞ্চলগুলো বোকো হারামের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আইএসডব্লিউএপি-এরও ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। তেলসমৃদ্ধ হলেও রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র বিদ্রোহ, অভ্যুত্থান এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে চাদ এখনো আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..