✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কৃষকের লাশের পাশে প্রাইভেটকার, আটক ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৬, | ১০:৫২:২৫ |

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই একটি সাদা প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল শেখ মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে।

নিহতের বাবা গোলাম সরোয়ার শেখ অভিযোগ করে বলেন, তার ছেলে রবিউলকে নিয়ে শাহিদ নামে এক ব্যক্তি তার জামাইয়ের বাড়িতে মোটরসাইকেল আনতে যায়। সেখানে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি প্রাইভেটকার সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে কাছেই একটি লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ ফেলে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটতে পারে। এ সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..