সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

“বিনম্র শ্রদ্ধা হে গুণী অভিনেতা, তাপস পাল।”

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৯, | ১৫:৫৬:০৫ |

আমি যখন হাইস্কুলে পড়ি, কলেজে পড়ি। সেই সময় বাংলা সিনেমায়, ওপার বাংলার জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তাপস পাল, প্রসেনজিৎ (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর চিরঞ্জিত (চিরঞ্জিত চক্রবর্তী)। তারা কতটা জনপ্রিয় অভিনেতা ছিলেন, আমরা সেই প্রজন্মের দর্শক হিসেবে কালের সাক্ষী। ‘মনের মানুষ’ সিনেমার শুটিংয়ের সময় প্রসেনজিৎ দার (বুম্বা দা) সঙ্গে এ নিয়ে প্রায়ই গল্প-আড্ডা হতো।

গত বছর কলকাতায় টেলিসিনে অ্যাওয়ার্ড নিতে গিয়ে দেখা হয়েছিল চিরঞ্জিত দার সঙ্গেও। শুধুই যখন দর্শক ছিলাম, কখনও ভাবিনি ওনাদের সঙ্গে দেখা হবে। তাপস দার সঙ্গে কখনও দেখা হয়নি। একবার কলকাতার একটা সিনেমায় তাপস পালের সঙ্গে আমার অভিনয় করার কথা হয়েছিল। যে কোনো কারণে কাজটি করা হয়নি।

আজ যখন তার চির বিদায়ের কথা জানলাম, বারবার সেই অতীতে ফিরে যাচ্ছি। বারবার কানে বাজছে, ‘এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম…’। বিনম্র শ্রদ্ধা হে গুণী অভিনেতা, তাপস পাল।

অভিনেতা চঞ্চল চৌধুরীর ফেসবুক থেকে…

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..