✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নাসিরনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৮:৩৯:১৩ |

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের রফিকুল ইসলাম এর ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, নাসিরনগর থেকে ধরমন্ডল এর উদ্দেশ্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন আরোহী। এ সময় বিপরিত দিক থেকে আসা অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নিহত হন। মোটরসাইকেল এ থাকা আরোও দুই আরোহীকে প্রাথমিক ভাবে নাসিরনগর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থনায় নিয়ে আসে। এ ঘটনার পর দূর্ঘটনা কবলিত অটোরিক্সাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এর চালক গা ঢাকা দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..