সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিষ্ঠুরতা চাই না পুলিশে: আইজিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৮, | ০৫:০১:২৩ |

পুলিশে নিষ্ঠুরতা কিংবা এ বিষয় সংক্রান্ত খবর দিয়ে বাহিনী পত্রিকায় খবরের শিরোনাম হোক তা চান না পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশের দুর্নীতির বিষয়ে কাজ করা হচ্ছে। শুরুতে মোটিভেশনাল এক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় হচ্ছে পুলিশে ‘ব্রুটালিটি’ বা নিষ্ঠুরতা আমরা চাই না।

তিনি বলেন, আমরা চাই না পত্রপত্রিকায় পুলিশের ব্রুটালিটি নিয়ে খবর ছাপা হোক। আমরা খবর হতে চাই না। যেখানে আইনগত ক্ষমতা রয়েছে তাহলে কেন পেশী শক্তি ব্যবহার করতে হবে?

বেনজীর আহমেদ বলেন, পুলিশ বাহিনীতে যদি কেউ খারাপ কাজ করেন, সে অন্য কাজের জন্য ডিসিপ্লিনের ক্ষেত্রে চরম নিষ্ঠুরতা দেখানো হয়। আবার যদি ন্যায় ও ন্যায্য সংক্রান্ত সাহায্য প্রয়োজন হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কঠোরভাবে কাজ করছি। পুলিশের মধ্যে যদি কোনো মাদকসেবী থাকে তাহলে তাকে বাহিনী থেকে বের করে দেওয়া হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে আইজিপি বলেন, খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন সাংবাদিকরা।বিচারের আগে বিচার করবেন না। অনেক সময় আমরা দেখি যে বিচারের আগে বিচার শেষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..