✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামে গোপন সভা থেকে ১৪ জন গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৮:২৭:৩৭ |

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার রাত ৯ টার পর একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের অধিকাংশই সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, অভিযুক্তরা ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকে অংশ নেওয়া ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সাংগঠনিক তৎপরতা বেড়ে যায়। গত ২৫ এপ্রিল পলোগ্রাউন্ড, ও আর নিজাম রোড ও কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথক মিছিলের ঘটনা ঘটে। এর আগেও অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিং রোডে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..