সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্বের শীর্ষ ধনী এখন মাস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৮, | ০৪:৪৯:৩৭ |

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন এলন মাস্ক। অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসকে টপকে তিনি এই স্থান দখল করলেন বলে ব্লুমবার্গের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

টেসলা ও স্পেসএক্সর মালিক এলনের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি (১৮৫ বিলিয়ন) ডলার। বৃহস্পতিবার টেসলার শেয়ার মূল্য বেড়ে যায় ৬ শতাংশ। এরই প্রভাব পড়ে এলনের সম্পদের ওপর।

২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন জেফ বেজস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার। আর শীর্ষ তৃতীয় ধনী ব্যক্তি এখন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১৩২ বিলিয়ন ডলার।

২০২০ সালের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। সে সময় তিনি স্থান পেয়েছিলেন শীর্ষ ৫০ জন ধনীর তালিকায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..