✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফেসবুকে বিব্রত শাবনূর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৮, | ০৪:৪৮:৩৭ |

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এখন তিনি থাকছেন সুদূর অস্ট্রেলিয়ায়। একমাত্র পুত্র ও ভাই-বোনদের নিয়ে বসবাস করেন এ নায়িকা। কিন্তু সম্প্রতি এই তারকাকে দেখা যাচ্ছে ফেসবুকে বেশ সক্রিয়। একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিনই পোস্ট করা হয় নানা রকম ছবি ও স্ট্যাটাস। কিন্তু অবশেষে জানা গেলো এগুলোর একটাও শাবনূরের আইডি নয়। এমনটা জানিয়েছেন খোদ এ নায়িকা। এতসব আইডি-পেজের ভিড়ে একটি মাত্র আইডি তিনি চালান। আর কোনো আইডি বা পেজের সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন। সবই ভুয়া।

শাবনূর বলেন, ফেসবুকে আমার নামে অজস্র পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। এগুলো আমি চালাই না। শুধু একটি আইডি রয়েছে যা অনেক আগে আমি খুলেছিলাম। সেটাতে আমি নিজেই নিয়মিত নই। তাই ওটাকেও এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। কারণ এসব একাউন্টের মাধ্যমে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই সবাই সাবধান থাকুন। নইলে যে কোনো সময় হয়তো প্রতারণার শিকার হতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..