✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

আটলান্টিক প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব, ৩ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১০:৪৬:২১ |
আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী একটি প্রমোদতরীতে সন্দেহভাজন হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে। বিবিসিকে এতথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ আফ্রিকার একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এমভি হনডিয়াস ক্রুজে ৭০ বছর বয়সী এক পুরুষ যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং সেন্ট হেলেনা দ্বীপে পৌঁছানোর পর মারা যান।

ওই ব্যক্তির ৬৯ বছর বয়সী স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে মারা যান।

হান্টাভাইরাস হলো ইঁদুরবাহিত এক ধরনের ভাইরাস, যা মূলত শুকনো ইঁদুরের বিষ্ঠা থেকে বাতাসে ভেসে আসা কণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।

অস্ট্রেলিয়ার মেটার হেলথ সার্ভিসেসের সংক্রামক রোগ বিভাগের পরিচালক অধ্যাপক পল গ্রিফিন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, হান্টাভাইরাস কোনো সাধারণ ভাইরাস নয়, তবে এটি মারাত্মক।

তিনি বলেন, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লাখ মানুষ এতে আক্রান্ত হয়।

তিনি বলেন, প্রমোদতরীগুলো সংক্রমণ ছড়ানোর জন্য অত্যন্ত অনুকূল একটি পরিবেশ। কারণ সেখানে দীর্ঘ সময় ধরে একটি আবদ্ধ স্থানে বহু মানুষ থাকে।

গ্রিফিন বলেন, কোভিডের পর থেকে স্বাস্থ্যবিধি অনুশীলনের উন্নতি হয়েছে এবং হান্টাভাইরাসে যাত্রীদের সংক্রমিত হওয়াটা অত্যন্ত অস্বাভাবিক।
সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..