✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারী চ্যাম্পিয়নস লিগ

বায়ার্নকে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে বার্সেলোনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১০:৩৫:৩০ |
নারীদের চ্যাম্পিয়নস লিগে দারুণ এক লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। অ্যালেক্সিয়া পুটেয়াসের জোড়া গোলে বায়ার্ন মিউনিখকে ৪-২ ব্যবধানে হারিয়ে মোট ৫-৩ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে) জয় পায় কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। সালমা পারালুয়েলো প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।

যদিও দ্রুতই সমতা ফেরায় বায়ার্ন, তবে পরে পুটেয়াসের গোলে আবার লিড নেয় বার্সা।



দ্বিতীয়ার্ধে ইভা পায়োর গোল করে ব্যবধান বাড়ান, এরপর পুটেয়াস নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। শেষ দিকে বায়ার্ন একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি তারা।
এই জয়ের ফলে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠল বার্সেলোনা।

ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আটবারের চ্যাম্পিয়ন অলিম্পিক লিওঁ নারী দল। সেমিফাইনালে তারা আর্সেনালকে হারিয়েছে।

উল্লেখ্য, এটি হবে বার্সেলোনা ও লিওঁর মধ্যে চতুর্থ ফাইনাল লড়াই। আগের দুইবার জিতেছিল লিওঁ, তবে সর্বশেষ ২০২৪ সালে জয় পেয়েছিল বার্সেলোনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..