✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনের সমর্থনে মিছিল, কিছু বিষয়ে কঠোর হচ্ছেন স্টারমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ২০:৫৭:৫৯ |
ফিলিস্তিনের সমর্থনে হওয়া কিছু মিছিল নিষিদ্ধ করা হতে পারে এবং ‘ইন্তিফাদাকে বৈশ্বিক কর’ স্লোগান ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে যুক্তরাজ্যে। দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমার তথ্যটি জানান।

শনিবার (২ মে) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনের সমর্থনে হওয়া বিক্ষোভে ভাষা ব্যবহারের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। কিছু ক্ষেত্রে পুরো মিছিলই নিষিদ্ধ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, ‘আমি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। কিন্তু ‘ইন্তিফাদাকে বৈশ্বিক কর’ ধরনের স্লোগান সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’

স্টারমার আরও বলেন, এ ধরনের স্লোগানের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া উচিত এবং এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা চলছিল। এর আগে তিনি বলেন, যারা এটি ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার মার্ক রাউলি বলেন, এই স্লোগান ব্যবহারকারীরা ‘গ্রেপ্তার হওয়ার আশঙ্কায়’ রয়েছেন। তবে সমর্থকদের মতে, এই স্লোগানটি ফিলিস্তিন আন্দোলনকে বৈশ্বিক পর্যায়ে বিস্তারের আহ্বান হিসেবে ব্যবহৃত হয়। সম্প্রতি ইহুদিবিরোধী কয়েকটি ঘটনার পর স্টারমার চাপের মুখে পড়েছেন। এর মধ্যে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুজনকে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে, যেখানে বড় একটি ইহুদি সম্প্রদায় বসবাস করে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..