✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিরতি নেওয়ার কথা ভাবছেন যশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৯:৫৮:৫৭ |
অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে ছিলেন কন্নড় সুপারস্টার যশ। এরই মধ্যে তার আসন্ন সিনেমা টক্সিক-এর ঝলক দেখা গেলেও তার মুক্তি সাময়িক স্থগিত রাখা হয়েছে। কবে মুক্তি পাবে, তাও জানায়নি সংশ্লিষ্টরা।

২০২২ সালে ‘কেজিএফ চ্যাপ্টার টু’ এর অভাবনীয় সাফল্যের পর থেকে ভক্তরা মুখিয়ে ছিলেন প্রিয় নায়কের নতুন এই সিনেমার জন্য। তাই হতাশ হয়েছে দর্শক ও যশের ভক্তরা।

এমন সময়ে ‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। চলতি বছর তার নতুন সিনেমাগুলো মুক্তি পেলেই নাকি বিরতি নেবেন, এমনটা জানালেন যশ নিজেই।

সম্প্রতি সাংবাদিকদের কাছে বিরতি নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যশ বলেন, আমি আসলে এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছি। কারণ আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ, কিন্তু আমি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি, তার জন্য সময় ও একাগ্রতা প্রয়োজন।

যশ আরও জানান, তিনি তার সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যা বেশ চ্যালেঞ্জিং। পর্দার সামনে দীর্ঘ সময় দেখা না গেলেও তিনি মোটেও হাত গুটিয়ে বসে ছিলেন না। 

যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। আগামী জুনে মুক্তির কথা থাকলেও সাময়িক স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের সিনেমা ‘রামায়ণে’ও দেখা যাবে যশকে। দুই খণ্ডের এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দিপাবলীতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দিপাবলীরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমাটিতে যশের সাথে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..