✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাবার কাছে ড্রামস শিখছে জেমসের ১ বছর বয়সী ছেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:৩৮:০৯ |
এক বছর বয়সী ছেলের সঙ্গে রকস্টার জেমসের একটি মিষ্টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্র্যাকটিস প্যাডে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, তিনি তার ছোট্ট পুত্র জিবরান আনামকে ড্রামস শেখাচ্ছেন।

ভিডিওতে জেমস ছেলেকে ড্রাম স্টিক ধরা থেকে শুরু করে বাজানোর প্রাথমিক টেকনিক পর্যন্ত দেখিয়ে দিচ্ছেন। ছোট্ট জিবরানও বেশ আগ্রহ নিয়ে বাবার দেখানো বিষয়গুলো অনুসরণ করছে।



ড্রামস যেন তার কাছে খেলনার মতোই, মুহূর্তটি তাই আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, ‘এ তো রক্তের সঙ্গে রক্তের টান’, কেউ লিখেছেন, ‘রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।’ কেউ কেউ লিখেছেন, ‘রকস্টারের ছেলে, খেলনার মতোই দেখছে ড্রামসকে।

বলা দরকার, গত বছরের ২২ অক্টোবর নিজের বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ করেন জেমস। ২০২৪ সালে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। ২০২৫ সালের ৮ জুন হান্টিংটন হাসপাতালে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম।

২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে জেমস ও নামিয়ার প্রথম পরিচয় হয়।

সেই পরিচয় থেকেই গড়ে ওঠে সম্পর্ক, যা পরে বিয়েতে গড়ায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..