✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়া-চীনের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:৩২:৩৫ |
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার পরিসর এখন সংকুচিত হয়ে এসেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা। কূটনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করে তেহরানের দাবি, এসব পরিবর্তন ওয়াশিংটনকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নিতে ইরানের দেওয়া এক মাসের সময়সীমা থেকে শুরু করে ওয়াশিংটনের প্রতি রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর সুরের পরিবর্তন এই সমস্ত ঘটনাপ্রবাহকে কেবলমাত্র একটি দৃষ্টিকোণ থেকেই বিচার করা যায় বলে জানিয়েছে আইআরজিসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইআরজিসি লেখে, এসব ঘটনাকে কেবল একভাবেই পড়া যায়: ট্রাম্পকে এখন হয় 'একটি অসম্ভব সামরিক অভিযান' অথবা 'ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাথে একটি খারাপ চুক্তি' এই দুটির যেকোনো একটিকে বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন সংকুচিত হয়ে এসেছে। আইআরজিসির এই পোস্টটি ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..