✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আমিরাতের বিদায়ের পর নতুন তেল কোটা নির্ধারণে ওপেক প্লাসের বৈঠক আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৪:১৮:১৪ |
সম্প্রতি পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন, অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কান্ট্রিজ (ওপেক) এবং বৃহত্তর ওপেক প্লাস জোট ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির এই জোট ছাড়ার পর প্রথমবারের মতো তেল উৎপাদনের নতুন মাত্রা নির্ধারণে বৈঠকে বসছে জোটের সাত সদস্য দেশ।

রোববার (৩ মে) অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নিচ্ছে- সৌদি আরব, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান, রাশিয়া ও ওমান। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যায়। বিশ্লেষকদের মতে, উৎপাদনের ওপর জোটের আরোপ করা সীমাবদ্ধতায় অসন্তুষ্ট হয়ে গত ২৮ এপ্রিল জোট ছাড়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, বৈঠকে অংশ নেওয়া ৭ দেশ দৈনিক তেল উৎপাদন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতির ওপর এ বৈঠকের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্ববাজারে তেলের দামের ভারসাম্য বজায় রাখতে উৎপাদন কমানো বা বাড়ানোর সমন্বয় করার জন্য তেল রফতানিকারকদের সংগঠন ওপেকের ১২ সদস্য এবং ওপেকের বাইরের তেল রফতানিকারক ১০ দেশ মিলে ওপেক প্লাস জোট গঠিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..