সর্বশেষ :
বিশ্ববাজারে রেকর্ড দেড় কোটি গাড়ি বিক্রি টয়োটার যুক্তরাষ্ট্রে এক গাড়ির দামে চীনে মিলে পাঁচ ইভি যুদ্ধ করল ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল, লাভ চীন-রাশিয়ার সুমুদ ফ্লোটিলা ও হরমুজের সৈন্যরা ‘এপস্টেইন ফ্রন্ট’ ইস্যুতে বিশ্বকে জাগিয়ে তুলবে : আইআরজিসি তরুণ প্রজন্মই পারে নতুন তথ্যব্যবস্থার সমাধান দিতে : তথ্যমন্ত্রী নারী ক্রিকেটারের আত্মহত্যা বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান (দেখুন ভিডিও) বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দেবলীনার মদ ছেড়ে এখন জীবনের সেরা সময় পার করছেন টম হল্যান্ড

যুক্তরাষ্ট্রে এক গাড়ির দামে চীনে মিলে পাঁচ ইভি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ২০:০৪:৩৫ |
মার্চে যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির গড় মূল্য ছিল ৫১ হাজার ৪৫৬ ডলার। অন্যদিকে চীনের রাজধানীতে অনুষ্ঠিত বেইজিং অটো শোতে দেখা গেছে, দেশটিতে ২৫ হাজার ডলারের কম দামে ২০০টির বেশি ব্যাটারিচালিত মডেল (হাইব্রিডসহ) বিক্রি হচ্ছে। পাশাপাশি চীনে এমন পাঁচটি জনপ্রিয় বিদ্যুচ্চালিত গাড়ি রয়েছে যেগুলোর প্রতিটির দাম ১২ হাজার ডলারের নিচে। পাঁচটি গাড়ির মোট দাম প্রায় যুক্তরাষ্ট্রের একটি গড় নতুন গাড়ির সমান।

যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির দামে চীনে একাধিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কেনা সম্ভব। এমন চিত্র উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে। বিশ্ব গাড়িবাজারে দামের এ বড় পার্থক্য এখন নতুন করে আলোচনায় এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে তীব্র প্রতিযোগিতার কারণে নতুন যানবাহনের দাম দ্রুত কমেছে। ফলে যুক্তরাষ্ট্রের তুলনায় সেখানে গাড়ির দাম অনেক কম।

তথ্য অনুযায়ী, মার্চে যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির গড় মূল্য ছিল ৫১ হাজার ৪৫৬ ডলার। অন্যদিকে চীনের রাজধানীতে অনুষ্ঠিত বেইজিং অটো শোতে দেখা গেছে, দেশটিতে ২৫ হাজার ডলারের কম দামে ২০০টির বেশি ব্যাটারিচালিত মডেল (হাইব্রিডসহ) বিক্রি হচ্ছে। পাশাপাশি চীনে এমন পাঁচটি জনপ্রিয় বিদ্যুচ্চালিত গাড়ি রয়েছে যেগুলোর প্রতিটির দাম ১২ হাজার ডলারের নিচে। পাঁচটি গাড়ির মোট দাম প্রায় যুক্তরাষ্ট্রের একটি গড় নতুন গাড়ির সমান।

কম দামের এসব ইভি মূলত ছোট আকারের ও শহুরে ব্যবহারের জন্য উপযোগী। এগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি হয় না, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা কম। তবে বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি ও ফিচারের দিক থেকে এগুলো বেশ উন্নত।

এর মধ্যে একটি জনপ্রিয় মডেল হলো জিলি এক্স২। এর প্রারম্ভিক দাম প্রায় ১০ হাজার ৬০ ডলার। ইভিটি ২০২৫ সালে চীনের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির একটি। ছোট হলেও এতে রয়েছে আধুনিক ফিচার, যেমন সামনে ট্রাঙ্ক, ভেতরে বিভিন্ন স্টোরেজ এবং বড় টাচস্ক্রিন ডিসপ্লে। কোম্পানির দাবি অনুযায়ী, সম্পূর্ণ চার্জে এটি প্রায় ২৫৫ মাইল পর্যন্ত চলতে পারে (চীনা মানদণ্ডে)।

আরেকটি জনপ্রিয় মডেল হলো উলিং হংগুয়াং মিনিইভি। এর প্রারম্ভিক দাম মাত্র ৬ হাজার ৫৬০ ডলার। এটি মূলত কম খরচে শহরের ভেতরে চলাচলের জন্য তৈরি। গাড়িটির নতুন সংস্করণে চার দরজা যুক্ত করা হয়েছে। পাশাপাশি যাত্রী বসার জায়গাও কিছুটা বাড়ানো হয়েছে। তবে আকারে এটি এখনো বেশ ছোট। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের বড় গাড়ির পাশে এটি অনেকটাই ক্ষুদ্র দেখায়। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৬২ মাইল এবং একবার চার্জে প্রায় ১২৭ মাইল চলতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..