সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রান্নাঘরের গরম পানিতে ঝলসে গেল শরীর, চিকিৎসাধীন শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৮:০০:৫১ |
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্নাঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর হামিম বিন হোসেন (৫) নামের একশিশু মারা গেছে। 

শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত শিশু হামিম বিন হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মালিপারা গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। সম্প্রতি তারা বারশত ইউনিয়নের কবিরের দোকান এলাকায় বসবাস করেন। প্রবাসী মোহাম্মদ হোসেনের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে হামিম বিন হোসেন সবার ছোট। 

জানা গেছে, গত ২৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা সাড়ে সাততটার দিকে রান্না ঘরের চুলা থেকে অসাবধানতাবসত চুলায় বসানো গরম পানি পড়ে শিশুটির শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৩ টায় শিশুটি মারা যায়।

শিশুটির মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, হামিমের দুর্ঘটনার খবর শুনে তার বাবা মো. হোসেন দুর্ঘটনার পরের দিনই সৌদিআরব থেকে দেশে চলে আসেন। মরদেহ নিয়ে তারা ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পুরো গ্রামে এখন শোকেরছায়া নেমে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..