✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৪:২৬:১১ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতা ছলে কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন।

এসময় তিনি বলেন, মিকার মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি।

ট্রাম্প বলেন, ‘কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।’

পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে।’ 

ট্রাম্প রসিকতার সুরে বলেন, ‘জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..