✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৪:২৫:১২ |
সমুদ্রপথে মার্কিন অবরোধের মুখে থাকা ইরানের বাণিজ্যের জন্য এবার নিজেদের স্থল পথ খুলে দিলো পাকিস্তান। এই সুবিধা পাওয়ার ফলে এখন থেকে পাকিস্তানের ওপর দিয়ে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা পাবে তেহরান। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য একে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 

তবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের এমন সিদ্ধান্ত ইরানের ওপর মার্কিন চাপ দুর্বল করে দেবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় থাকা পাকিস্তানের ভূমিকা ও প্রভাব নিয়েও গুঞ্জন শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। 

আর ইরানকে এই সুবিধা দেওয়ার ফলে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে কোনো অবনতি হয় কি না তা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে যুদ্ধের প্রভাবে আঞ্চলিক বাণিজ্যে যে স্থবিরতা এসেছিল তা কাটিয়ে উঠতে এমন সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..