সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অসুস্থ কর্মীকে দেখতে স্বয়ং তার বাড়িতে টাটা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৫, | ১১:৪৭:৪৯ |

নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি সবসময়ই দয়ালু মনোভাব রাখেন রতন টাটা। ৮৩ বছর বয়সী এ শিল্পপতি মঙ্গলবার (০৫ জানুয়ারি) যা করলেন, তা উদাহরণ হয়ে থাকবে অন্য শিল্পপতিদের জন্য। নিজের প্রতিষ্ঠানের সাবেক এক কর্মীর অসুস্থতার খবরে তার বাড়িতে চলে যান রতন টাটা।

প্রায় দু’বছর ধরে অসুস্থ ওই কর্মী। সারা দিন বাড়িতেই পড়তে থাকতে হয় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তার কথা জানতে পারেন ভারতীয় শিল্পপতি রতন টাটা।

বর্তমানে পুণেতে বসবাস করেন ওই কর্মচারী। মঙ্গলবার সকালে মুম্বাই থেকে পুণে চলেন যান রতন টাটা। তারপর কাউকে কিছু না জানিয়ে হাজির হন সেই কর্মচারীর বাড়ির গেটের সামনে।

এ বিষয়ে কাউকে কিছু জানাননি রতন টাটা। তিনি অবশ্য কখনই ঢাকঢোল পেটানোয় বিশ্বাসী নন। নিজের কাজ, দায়িত্ব সামলান নিঃশব্দে। এবারও তাই করেছেন।

জিনিউজ জানিয়েছে, সকালে বাড়ির বাইরে হাত জোড় করে দাঁড়িয়ে থাকা রতন টাটাকে দেখে থ হয়ে যান ওই কর্মী। তিনি তখন কি করবেন, কি বলবেন বুঝতেই পারেননি। কারণ তিনি ভাবতেই পারেননি, তাকে দেখতে রতন টাটা নিজেই বাড়িতে চলে আসবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..