✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক অভিযান শিগগির, নেতৃত্বে ফ্রান্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০১, | ২৩:১৩:১৪ |
হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক ‘প্রতিরক্ষামূলক’ অভিযান বা মিশন চালুর ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরানকে ঘিরে সংঘাত শুরুর পর থেকেই ফ্রান্স ওই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করেছে, যাতে নিজেদের নাগরিকদের সুরক্ষা, তাদের দেশে ফিরিয়ে আনা এবং অংশীদার দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

শুক্রবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদ্যোগে নেওয়া এই আন্তর্জাতিক মিশন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে বলে জানান ব্যারো।

তিনি বলেন, হরমুজ প্রণালির আশপাশের দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই এই মিশন পরিচালিত হবে। পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছে তা উপস্থাপন করা হয়েছে।

ব্যারো আরও জানান, পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করতে এই মিশনের লক্ষ্য থাকবে। এজন্য জাহাজকে নিরাপত্তা সহায়তা দেওয়া এবং সমুদ্রপথে মাইন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..