✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে, বাজেটে নতুন পরিকল্পনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০১, | ১৫:৫৭:৩৪ |
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নতুন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যেই ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়া অবকাঠামোগত উন্নয়নসহ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে পরিকল্পনা।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার উদ্যোগের ধারাবাহিকতায় এবার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুলব্যাগ, ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..