✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২১:২৫:৩৭ |
মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রকাশিত সাম্প্রতিক তালিকায় বিশ্বের সেরা যুদ্ধক্ষেত্রের ট্যাংক হিসেবে প্রথম স্থান পেয়েছে রাশিয়ার টি-৭২।

বুধবার (২৯ এপ্রিল) তাস নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, টিকে থাকার সক্ষমতা, প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রম করা, আধুনিকায়নের সুযোগ, সহজ নির্মাণ এবং বহুমুখী ব্যবহারের মতো নানা দিক বিবেচনায় টি-৭২ শীর্ষে রয়েছে। সামরিক কৌশল ও প্রতিরোধ ক্ষমতার দিক থেকেও এটি অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

ন্যাশনাল ইন্টারেস্টের ভাষ্য অনুযায়ী, একটি কার্যকর ট্যাংকের জন্য প্রয়োজনীয় প্রায় সব বৈশিষ্ট্যই টি-৭২ এ রয়েছে। এমনকি ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহারের যুগেও ইউক্রেন সংঘাতে এই ট্যাংক রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম-১ আব্রামস এবং তৃতীয় স্থানে ইসরায়েলের মেরকাভা-ভি।

টি-৭২ ট্যাংকটি প্রথম সোভিয়েত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালে। এটি তৈরি করে উরালভাগোনজাভোদ নকশা ব্যুরো। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশের সেনাবাহিনীতে এই ট্যাংক ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে টি-৭২ এর বিভিন্ন আধুনিক সংস্করণ তৈরি হয়েছে। এর মধ্যে টি-৭২এ, টি-৭২বি, টি-৭২বিএ, টি-৭২বি৩ এবং সর্বশেষ টি-৭২বি৩এম উল্লেখযোগ্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..