✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ২০:০৪:১৭ |ছোট ফ্ল্যাট, ছোট খাবার ঘর—এই গল্প এখন অনেক শহরবাসীর। তবে ছোট জায়গা মানেই কি স্টাইল বাদ? একেবারেই না! বরং এখন ট্রেন্ড হলো হালকা, ছিমছাম, কাজের মতো ডিজাইন।
মিনিমাল ডিজাইন এখন ঘরের অন্দরসজ্জায় রাজত্ব করছে। কম আসবাব, সাদামাটা নকশা, আর একটু চিন্তা করে সাজালে আপনার ছোট্ট খাবার ঘরটাও হয়ে উঠতে পারে দারুণ একটা আরামদায়ক কোণ।
খাবার ঘরে বড় টেবিল-চেয়ারের দিন এখন আর নেই। বরং ছোট টেবিল আর হালকা চেয়ার এখন বেশি পছন্দ করছেন সবাই।
- চেয়ারের বদলে বেঞ্চ? দারুণ আইডিয়া! দেয়ালের পাশে একটা ছোট বেঞ্চ রাখলে বাচ্চাদের জন্য জায়গাও হয়, আবার জায়গাও বাঁচে।
- ড্রাই কিচেন থাকলে আরও ভালো। চা-কফি বানানো, হালকা স্ন্যাকস, বা গেস্ট এলে মিষ্টি রাখার জন্য একটা ছোট জায়গা রাখুন। ওভেন, কফি মেকার, কিছু থালা-বাসন রাখার জন্য ছোট কেবিনেটই যথেষ্ট।
- যদি ড্রাই কিচেন না থাকে, একটা ডিনার ওয়াগন রাখুন—যেটায় খাবার বা পানীয় পরিবেশন করা যাবে সহজেই।

- ছোট ঘরে ভারী ডিজাইন ও গাঢ় রঙ না রাখাই ভালো।
- টেবিল হতে পারে আয়তকার, বর্গাকার বা গোল। মার্বেল টপ হলে সুন্দর দেখায়, আবার কাঠের প্রাকৃতিক ডিজাইনটাও এখন খুব ট্রেন্ডি।
- চেয়ারে ব্যবহার করতে পারেন বেত, কাঠ আর লেদারের মিক্স—যেটা দেখতে ভালো লাগে আর বসতেও আরামদায়ক হয়।
- রঙের ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, হালকা কাঠের রঙ, বা হালকা ধূসর টোন ভালো মানায়। গাঢ় রঙ আর চকচকে ডিজাইন যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।
- আলো, গাছ আর একটু ভালোলাগা
খাবার ঘরে একটা শান্ত, আরামদায়ক পরিবেশ চাই-ই চাই। টেবিলের ওপরে ঝুলন্ত ল্যাম্পশেড দিন। সেটা হতে পারে বেত, টেরাকোটা, বা হালকা ধাতব ডিজাইনের। চাইলে নিজের পছন্দমতো কাস্টম ল্যাম্পও বানিয়ে নিতে পারেন।
ঘরের এক কোণে কয়েকটা ছোট গাছ রাখুন—সবুজ মানেই একটা শান্তি, সতেজতা।
ঘর ছোট বলে স্টাইল ছাড়তে হবে না। একটু বুদ্ধি খাটিয়ে, প্রয়োজন বুঝে, হালকা আসবাব আর হালকা রঙে সাজালে আপনার ছোট খাবার ঘরটাও হয়ে উঠবে সুন্দর ও স্বস্তিদায়ক।
আর সবচেয়ে জরুরি—যেটা আপনার কাজে আসে, সেটাকেই প্রাধান্য দিন। সাজ হোক স্মার্ট, আরামদায়ক আর নিজস্ব!
সূত্র : মিডিয়াম