সর্বশেষ :
এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত ফিফার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-৩০, | ১৯:২৫:৫০ |
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিস্তৃত ভৌগোলিক অবস্থান এবং বাড়তি লজিস্টিক ব্যয়ের কারণে অংশগ্রহণকারী দেশগুলোর উদ্বেগের পর এই সিদ্ধান্ত এসেছে।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৪৮ দলের এই আসরের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার কোটি টাকারও বেশি। এর আগে এই অঙ্ক ছিল ৭২ কোটি ৭০ লাখ ডলার, যা এখন ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।

প্রথমবারের মতো বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে, ফলে আয়োজনের পরিধি ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনটি দেশে ম্যাচ হওয়ায় অনেক ফুটবল ফেডারেশন, বিশেষ করে ইউরোপীয় দলগুলো, আশঙ্কা করছিল যে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে ভ্রমণ ও আবাসন খরচ আয়ের চেয়ে বেশি হয়ে যেতে পারে।

এই চাপ কমাতে ফিফা বিভিন্ন খাতে অতিরিক্ত আর্থিক সহায়তাও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে প্রস্তুতি ভাতা ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ ডলার, বাছাইপর্ব সহায়তা ৯০ লাখ থেকে ১ কোটি ডলার, এবং দলগুলোর ভ্রমণ ও টিকিটসহ অন্যান্য খাতে ১ কোটি ৬০ লাখ ডলারের বেশি ভর্তুকি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সংস্থাটি বর্তমানে শক্তিশালী আর্থিক অবস্থানে রয়েছে এবং সেই সম্পদ সদস্য দেশগুলোর উন্নয়নে ব্যবহার করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাড়তি প্রাইজমানি ও ভর্তুকি ঘোষণার ফলে অংশগ্রহণকারী দেশগুলোর আর্থিক চাপ অনেকটাই কমে আসবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..