✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

যুদ্ধ শুরুর পর থেকে কতজনের ফাঁসি কার্যকর করল ইরান?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৮:৫৪:৫০ |
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের জানিয়েছে, গত জানুয়ারি মাস থেকে ইরানে অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

জাতিসংঘের তথ্যমতে, জানুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জনের দণ্ড কার্যকর করা হয়েছে। এছাড়া ১০ জনকে বিরোধী রাজনৈতিক দলের সদস্যপদ থাকা এবং বাকি ২ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করে এই কঠোর সাজা প্রদান করা হয়।

ইরানের বর্তমান মানবাধিকার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেন, একদিকে চলমান সংঘাতের প্রভাব এবং অন্যদিকে কর্তৃপক্ষের এমন রূঢ় ও নিষ্ঠুর আচরণে ইরানি জনগণের মৌলিক অধিকারগুলো প্রতিনিয়ত কেড়ে নেওয়া হচ্ছে। অধিকার বঞ্চিত এই মানুষদের সুরক্ষায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণও করেন তিনি।

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..