সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৌদি আরবে ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১৪:২০:০৮ |
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা। রোববার প্রায় ২৬০ জন হজযাত্রীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে এ বছরের হজে ইরানের আনুষ্ঠানিক অংশগ্রহণ শুরু হলো।

বিমানবন্দরে নামার পর ইরানি হাজিদের বিশেষ ব্যবস্থাপনায় অভ্যর্থনা জানানো হয়। তাদের যাতায়াত ও আরামদায়ক অবস্থানের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

ইরানি কর্তৃপক্ষের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এবার আকাশপথের পাশাপাশি সড়কপথেও হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরার সীমান্ত দিয়ে স্থলপথেও কাফেলাগুলো সৌদিতে প্রবেশ করবে। এর আগে ওমরাহ মৌসুমে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন থাকায় এবার বড় কোনো বিড়ম্বনা ছাড়াই হজের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ইরানের হজ মিশন জানিয়েছে, এ বছর তাদের দেশ থেকে প্রায় ৩০ হাজার নারী-পুরুষ হজ পালন করবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে হাজিদের জন্য আবাসন ও চিকিৎসা সেবাসহ যাবতীয় চুক্তি আগেই সম্পন্ন করা হয়েছে।

সৌদিতে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি আলী রেজা এনায়েতি জানান, আগামী কয়েক দিনের মধ্যে আরও বেশ কয়েকটি কাফেলা সৌদিতে এসে পৌঁছাবে। অন্যান্য দেশের হাজিরা যে ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন, ইরানি হাজিদের জন্যও একই মান নিশ্চিত করা হচ্ছে। মূল কাফেলা আসার আগেই ইরানের একটি অগ্রবর্তী প্রশাসনিক দল মক্কা ও মদিনায় সব প্রস্তুতি তদারকি করতে পৌঁছে গেছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজিদের বরণ করে নিতে শুরু করেছে সৌদি আরব। আকাশ, স্থল ও সমুদ্র—তিন পথেই হজযাত্রীদের সেবা দিতে কাজ করছে দেশটির কয়েক হাজার কর্মী। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে বন্দরে হাজিদের দাপ্তরিক কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ইরাক থেকেও একটি বড় কাফেলা স্থলপথে সৌদিতে প্রবেশ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..