✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৯, | ১০:৫৮:৪৮ |
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন সরকার জানায়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তথাকথিত 'শ্যাডো ব্যাংকিং' নেটওয়ার্কে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক দশক বিলিয়ন ডলার স্থানান্তরে সহায়তা করেছে এবং সন্ত্রাসে পৃষ্ঠপোষকতায় ভূমিকা রেখেছে।খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) সতর্ক করে বলেছে, ইরান সরকার বা ইসলামিক রেভ্যুলিউশনারি (আইআরজিসি)-কে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য 'টোল' পরিশোধ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, এই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে আইআরজিসি, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার পেয়েছে। এর মাধ্যমে অবৈধ তেল বিক্রির অর্থ গ্রহণ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ব্যবস্থার সংবেদনশীল যন্ত্রাংশ কেনা এবং ইরানের মিত্র গোষ্ঠীগুলোতে অর্থ পাঠানো হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানের শ্যাডো ব্যাংকিং ব্যবস্থা তাদের সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক লাইফলাইন হিসেবে কাজ করছে, যা বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করছে এবং মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দিচ্ছে।

তিনি আরও বলেন, এই নেটওয়ার্কের মাধ্যমে স্থানান্তরিত অবৈধ অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করছে এবং যুক্তরাষ্ট্রের কর্মী, আঞ্চলিক মিত্র ও বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..