সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অ্যাকাউন্টধারীকে আনতে বলায় বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ২০:৪৩:২০ |
ভারতের ওড়িশা রাজ্যে এক আদিবাসী ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল কবর থেকে তুলে ব্যাংকে আসার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাজুড়ে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জিও নিউজের খবরে বলা হয়,  ২০ হাজার রুপি উত্তোলনের জন্য ব্যাংক কর্মকর্তারা বারবার মূল অ্যাকাউন্টধারীকে উপস্থিত করতে বলেছিলেন ওই ব্যক্তিকে। এর জের ধরেই এমন অপ্রত্যাশিত কাজ করে বসেন তিনি।

ঘটনাটি ঘটেছে রাজ্যের কেওনঝর জেলার পাতনা ব্লকে অবস্থিত ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায়। জিতু মুন্ডা নামে ওই ব্যক্তি তার বড় বোন কালরা মুন্ডার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চেষ্টা করছিলেন। তার বোন গত ২৬ জানুয়ারি মারা যান।

জীতু মুন্ডা সাংবাদিকদের বলেন, ‘আমি বেশ কয়েকবার ব্যাংকে গিয়েছি, কিন্তু তারা আমাকে বলেছে অ্যাকাউন্টধারীকে নিয়ে আসতে হবে অর্থ নেয়ার জন্য। আমি বলেছিলাম, তিনি মারা গেছেন, কিন্তু তারা আমার কথা শোনেনি। তাই বাধ্য হয়ে প্রমাণ হিসেবে কবর খুঁড়ে তার কঙ্কাল বের করে নিয়ে এসেছি।’

পাতনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ প্রসাদ সাহু জানান, ব্যাংক কর্তৃপক্ষ সঠিক প্রক্রিয়াটি বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘জীতু একজন অশিক্ষিত উপজাতি মানুষ। আইনসম্মত উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তি কাকে বলে, তা সে জানে না। মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তোলার পদ্ধতি ব্যাংক কর্মকর্তারা তাকে বোঝাতে ব্যর্থ হয়েছেন।’ পরে পুলিশ মুন্ডাকে আশ্বাস দেয় যে তারা তার প্রয়াত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যবস্থা করতে সাহায্য করবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..