✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পর্দার ‘মাইকেল’ কে এই জাফার জ্যাকসন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৮:৫৪:২৩ |
বিশ্বজুড়ে ভক্ত–অনুরাগীদের কাছে মাইকেল জ্যাকসন কেবল ‘পপসম্রাট’ নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট হয়ে আছেন। তারই জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’ সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। 

অ্যান্টোনি ফুকোর পরিচালনায় নতুন এই সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মাইকেল জ্যাকসনের পারিবারিক ব্যান্ডের সদস্য থেকে বিশ্বসেরা একক শিল্পী হয়ে ওঠার রোমাঞ্চকর যাত্রা ফুটে উঠেছে এই বায়োপিকে। তবে দর্শকদের মনে কৌতূহল—পর্দায় খোদ ‘কিং অব পপ’-এর চরিত্রে অভিনয় করা এই নতুন তারকা আসলে কে?

রক্তের টানেই অভিনয় 
মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করা জাফার জ্যাকসনকে এই চরিত্রের জন্য খুব বেশি দূরে খুঁজতে হয়নি। তিনি মাইকেলের আপন বড় ভাই জার্মেইন জ্যাকসনের ছেলে। অর্থাৎ জাফার সম্পর্কে মাইকেল জ্যাকসনের আপন ভাতিজা। 

শুধু পারিবারিক পরিচয়ই নয়, জাফার নিজেও একজন পেশাদার সংগীতশিল্পী। মজার ব্যাপার হলো, সিনেমায় মাইকেলের কণ্ঠে যে গানগুলো শোনা যাচ্ছে, সেগুলো জাফার নিজেই গেয়েছেন। 

অভিনয় জগতে এটিই জাফারের প্রথম পদার্পণ। এর আগে তাকে পারিবারিক রিয়্যালিটি শো ‘দ্য জ্যাকসনস: নেক্সট জেনারেশন’-এ দেখা গিয়েছিল। 

সিনেমাটি নির্মাণের পেছনেও রয়েছে পুরো জ্যাকসন পরিবারের ছোঁয়া। মাইকেলের ছেলে প্রিন্স জ্যাকসন এই সিনেমার অন্যতম নির্বাহী প্রযোজক। এছাড়া জাফারের বাবা এবং তার ফুফু-চাচারা (জ্যাকি, মার্লন, লা তোয়া এবং টিটো) প্রযোজনা দলের সঙ্গে যুক্ত ছিলেন। 

সহজ কথায়, জ্যাকসন ফাইভ-এর বেঁচে থাকা সব সদস্যই এই প্রজেক্টের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন। 

অবশ্য পুরো পরিবার যুক্ত থাকলেও মাইকেলের মেয়ে প্যারিস জ্যাকসন নিজেকে কিছুটা দূরেই রেখেছেন। তিনি জানিয়েছেন, সিনেমার চিত্রনাট্যের প্রাথমিক খসড়া পড়ে তিনি কিছু মতামত দিয়েছিলেন মাত্র। মডেল এবং অভিনেত্রী হিসেবে পরিচিত প্যারিস এই সিনেমার প্রযোজনা বা অন্য কোনো ভূমিকায় সরাসরি যুক্ত ছিলেন না। 

সিনেমায় কনিষ্ঠ মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন জুলিয়ানো ক্রু ভালদি। 

মজার বিষয় হলো, জাফার বাদে জ্যাকসন পরিবারের অন্য সব সদস্যের চরিত্রে অভিনয় করেছেন পেশাদার অভিনয়শিল্পীরা। যেমন—মাইকেলের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন একাডেমি অ্যাওয়ার্ড মনোনীত কোলম্যান ডমিঙ্গো এবং নিয়া লং। এছাড়া ‘স্কিনস’ খ্যাত জেসিকা সুলা অভিনয় করেছেন লা তোয়া জ্যাকসনের চরিত্রে। 

সূত্র: কসমোপলিটন 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..