✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে: জাতিসংঘে রুশ দূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৮:৩৪:৪১ |
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সীমিত করার এবং তা নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে। একইসঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ডকে চরম ভণ্ডামি ও জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন।

রুশ রাষ্ট্রদূত বলেন, এমনভাবে সম্পূর্ণ দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর হামলা চালিয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের সময় আক্রান্ত কোনো উপকূলীয় রাষ্ট্র তার নিরাপত্তার স্বার্থে নিজস্ব জলসীমায় নৌ-চলাচল সীমিত করার অধিকার রাখে।

পশ্চিমা রাষ্ট্রগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করে নেবেনজিয়া কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় সমর্থন দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রথাগত জলদস্যুরা তাদের জাহাজে মাথার খুলি ও হাড়ের চিহ্নযুক্ত কালো পতাকা ওড়ালেও, পশ্চিমা দেশগুলো একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থার দোহাই দিয়ে নিজেদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।

সূত্র: আল-আজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..