✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পবিত্র হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৩৬ হাজারের বেশি বাংলাদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৮:১৩:৫৪ |
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজারের বেশি বাংলাদেশি। মোট ৯২টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪০টি ফ্লাইটে ১৬ হাজার ৫৮৭ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১২ হাজার ৮৬০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৮টি ফ্লাইটে আরও ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে সর্বমোট ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের ৬ জনই পুরুষ। হজে গিয়ে মক্কায় ৫ জন ও মদিনায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..