✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হলিউড আইকন থেকে সফল উদ্যোক্তা জেসিকা অ্যালবা'র জন্মদিন আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৭:৫২:৩৭ |
জেসিকা মারি আলবা একজন মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তার অভিনয়জীবন শুরু করেন মাত্র তেরো বছর বয়স; ক্যাম্প নোহোয়ার ও দ্য সিক্রেট ওয়ার্ল্ড অফ অ্যালেক্স ম্যাক (১৯৯৪)-এর মাধ্যমে। আলবা ২০০০-২০০২ সালে টিভি ধারাবাহিক ডার্ক অ্যাঞ্জেল-এর মূল অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন।

এরপর বিভিন্ন ব্যাবসাসফল চলচ্চিত্রে আলবাকে দেখা যায়। যেমন: হানি (২০০৩), সিন সিটি (২০০৫), ফ্যানটাস্টিক ফোর (২০০৫), ইনটু দ্য ব্লু (২০০৫), ফ্যানটাস্টিক ফোর: রাইস অফ দ্য সিলভার সার্ফার (২০০৭) এবং গুড লাক চাক (২০০৭)।



‘মেন'স হেলথ’, ‘ভ্যানিটি ফেয়ার’ এবং ‘এফএইচএম’-সহ বেশ কয়েকটি ম্যাগাজিন তাদের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় আলবাকে অন্তর্ভুক্ত করেছে।


২০১১ সালে, আলবা ‘দ্য অনেস্ট কোম্পানি’ প্রতিষ্ঠা করেন; যা শিশু, ব্যক্তিগত ও গৃহস্থালি পণ্য বিক্রি করে। লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক এই কোম্পানিটির মূল্য ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫৫০ মিলিয়ন ডলার ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..