✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানের প্রতি সহানুভূতি

৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৪:০০:২১ |
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহমর্মিতা প্রদর্শনের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ বাহরাইন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দ্য বাহরাইন নিউজ এজেন্সি।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, “ইরানের শত্রুতাপূর্ণ এবং অপরাধী কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ ও প্রশংসা করার দায়ে এই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছেন বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট।”

এই ৬৯ জনের মধ্যে এমন কয়েকজন আছেন, যারা একই পরিবারের সদস্য।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এ ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় কয়েক দফা বৈঠকের পরও কোনো মীমাংসা হয়নি। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরা এবং ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও সেনাস্থাপনাগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি এই ৬ দেশের বেশ কিছু সরকারি-বেসরকারি ও জ্বালানি অবকাঠামোগত বিভিন্ন স্থাপনার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েক জন নাগরিক নিহতও হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত এবং বাহরাইন।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহানুভূতি প্রদর্শন ও ইরানের পক্ষে সমর্থন জানানোর অভিযোগে গত মার্চে বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছিল বাহরাইন। দেশটির হাই ক্রিমিনাল কোর্টে সে সময়েই শুরু হয়েছিল বিচার। সেই বিচারেরই রায় ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..