✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজের কণ্ঠ ও ছবি ট্রেডমার্ক করছেন টেইলর সুইফট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৩:৫৫:৪১ |
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে নিজের কণ্ঠস্বর ও শারীরিক অবয়বকে ‘ট্রেডমার্ক’ করার আবেদন জানিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। অভিনেতা ম্যাথিউ ম্যাককোনাঘির দেখানো পথে হেঁটে শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে তিনটি আবেদন জমা দিয়েছে সুইফটের কম্পানি।

বর্তমান যুগে এআই ব্যবহার করে শিল্পীদের অনুমতি ছাড়াই তাদের হুবহু কণ্ঠ বা ছবি তৈরি করা হচ্ছে। সুইফটের ক্ষেত্রেও এর আগে এআই-নির্মিত অশ্লীল ছবি এবং রাজনৈতিক প্রচারণায় তার নকল ছবি ব্যবহারের ঘটনা ঘটেছে।

এই ধরনের জালিয়াতি ঠেকাতেই তিনি নিজেকে ‘ট্রেডমার্ক’ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সাধারণত ব্যক্তিগত পরিচয় ট্রেডমার্কের আওতায় পড়ে না। তবে সুইফটের আইনজীবীদের ধারণা, এটি কার্যকর হলে এআই দিয়ে তৈরি যেকোনো নকল কন্টেন্টের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করা সহজ হবে। কোনো স্টুডিও যেভাবে তাদের সিনেমার চরিত্রের কপিরাইট রক্ষা করে, সুইফটও একইভাবে তার কণ্ঠ বা ছবির অপব্যবহার বন্ধ করতে পারবেন।

এর আগে অভিনেতা ম্যাথিউ ম্যাককোনাঘি তার বিখ্যাত সংলাপ ‘অলরাইট, অলরাইট, অলরাইট!’ ট্রেডমার্ক করে এই পথ তৈরি করেছিলেন। তবে সুইফট বর্তমানে নিজেই একটি ট্রেডমার্ক সংক্রান্ত মামলায় জড়িয়ে আছেন। ম্যারেন ওয়েড নামে এক শিল্পী অভিযোগ করেছেন যে, সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’ তার পুরনো একটি ট্রেডমার্ক লঙ্ঘন করেছে।

সূত্র : ভ্যারাইটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..