✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করলেন সাবেক মিত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৩:৫৪:০৯ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সরাসরি বিরোধিতা করে ইরান ইস্যুতে সম্ভাব্য যুদ্ধের কড়া সমালোচনা করেছেন তার সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, এই সংঘাতের সবচেয়ে বড় চাপ পড়ছে যুক্তরাষ্ট্রের কৃষকদের ওপর। তার ভাষায়, ভবিষ্যতে বাবা-মায়েরা সন্তানদের বলবেন- এই যুদ্ধের কারণেই খামারগুলো ধ্বংস হয়েছিল। কারণ কৃষকেরা তখন সার কিনতে পারছিলেন না।

আর উৎপাদন খরচ এতটাই বেড়ে গিয়েছিল যে, তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল- জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

তিনি এই মন্তব্য করেন 'আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন'- এর এক জরিপ প্রকাশের পর। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ কৃষক প্রয়োজনীয় সার কিনতে হিমশিম খাচ্ছেন। এতে করে অনেকেই খরচ সামাল দিতে ফসল উৎপাদন কমানোর পরিকল্পনা করছেন।

একই পোস্টে তিনি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামেরও তীব্র সমালোচনা করেন। গ্রাহাম যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ায় গ্রিন অভিযোগ করেন, শান্তির কথা বলার বদলে তিনি আরো আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..