সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৩:৪৬:৪৮ |
শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে ২২ জন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যাগ থেকে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার রাজধানী কলম্বোতে পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে প্রতিটি ভিক্ষুর ব্যাগে প্রায় ৫ কেজি করে ‘কুশ’ পাওয়া যায়। ‘কুশ’ খুব শক্তিশালী ধরনের মাদক।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ভিক্ষু থাইল্যান্ড থেকে চার দিনের একটি ভ্রমণ শেষে ফিরছিলেন। এই ভ্রমণের সব খরচ একজন অজ্ঞাত ব্যক্তি বহন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, এই ভ্রমণের আয়োজন করেছিলেন বলে সন্দেহ করা ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর একটি উপশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ভিক্ষু নিজে ভ্রমণে যাননি।

তিনি অন্য ভিক্ষুদের বলেছিলেন, ‘এই পার্সেলগুলো দান এবং পরে একটি ভ্যান এসে সেগুলো নিয়ে যাবে।’

তদন্তে দেখা গেছে, কিছু ভিক্ষুর মোবাইল ফোনে তাদের সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও পাওয়া গেছে। রবিবার আদালতে তোলার পর ২২ জন ভিক্ষুকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। 

পুলিশের ধারণা, ভিক্ষুরা হয়তো জানতেন না যে তারা কী বহন করছিলেন।

স্কুলের জিনিসপত্র ও মিষ্টির ভেতরে মাদক লুকানো ছিল। পুলিশ আরো বলেছে, বিমানবন্দর দিয়ে মাদক পাচারের সন্দেহে এই প্রথম একসঙ্গে এতোজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..