মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ২২:১৯:২১ |
ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস। তার একটি কোড নাম রয়েছে যেই নামে তিনি দেশটিতে বেশ পরিচিত। কোড নেইমটি হচ্ছে ‘এল পোল্লো’ বা ‘মুরগি’।

প্রয়াত শাসক হুগো চাভেজের শাসনামলে দায়িত্ব পালন করেছেন তিনি। গত বছর মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচারের অভিযোগ স্বীকার করেন তিনি। বর্তমানে ব্রুকলিনের কারাগারে মাদক-সন্ত্রাসবাদের মামলার বিচারের অপেক্ষায় আছেন মাদুরো। এই সুযোগ কাজে লাগাতে, গত ডিসেম্বরে, কারভাহাল ট্রাম্পকে একটি চিঠি পাঠান।

চিঠি বলা হয়, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান তিনি। চিঠিটির একটি কপি কারভাহালের আইনজীবীর বরাতে প্রকাশ করে সিএনএন। চিঠিতে হুগো কারভাহাল ব্যারিওস ট্রাম্পকে জানান, তিনি তার অতীতের কর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চান।

মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন এবং ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক ও গুপ্তচর ঢোকানোর ষড়যন্ত্র করেছেন। এসব অভিযোগের সঙ্গে মাদুরোর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের ব্যাপক মিল আছে বলে দাবি করেছে সিএনএন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..