✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

পুতিন-আরাগচি বিশেষ বৈঠক, যেসব কথা হলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ২২:১৬:১০ |
মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) ভ্লাদিমির পুতিন ও আব্বাস আরাঘচির মধ্যকার বৈঠক নিয়ে এ তথ্য প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম তাস। তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আব্বাস আরাঘচিকে পুতিন বলেছেন, দ্রুততম সময়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের স্বার্থ এবং এই অঞ্চলের সকল মানুষের স্বার্থ রক্ষায় যা যা প্রয়োজন, আমরা তার সবকিছুই করবো। আমাদের অবস্থান সম্পর্কে আপনারা ভালোভাবেই অবগত আছেন।

রুশ সংবাদ সংস্থা রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, আব্বাস আরাঘচি তেহরানের প্রতি মস্কোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কূটনৈতিক আলোচনার পাশাপাশি যুদ্ধের কঠোর বার্তা দিয়ে আব্বাস আরাঘচি বলেন, পুরো বিশ্ব দেখেছে যে ইরানের জনগণ তাদের সাহসিকতা ও প্রতিরোধের মাধ্যমে মার্কিন আক্রমণ ও আগ্রাসন রুখে দিতে সক্ষম হয়েছে। আমরা এই সংকটকাল কাটিয়ে উঠবো এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো।

ভ্লাদিমির পুতিন ইরানের নতুন নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি, সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ইরানের জনগণ তাদের নতুন নেতার অধীনে এই কঠিন সময় ও পরীক্ষা সফলভাবে মোকাবেলা করবে এবং শান্তি ফিরে আসবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..