✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এশিয়ার কফির বাজারে স্থবিরতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ১৯:৫২:৪৫ |
এশিয়ার কফির বাজারে চলতি সপ্তাহে কেনাবেচা কমেছে।
ভিয়েতনামে ছুটির কারণে বাজার কিছুটা স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় নতুন ফসল আসার অপেক্ষায় দামের প্রিমিয়াম (সংযোজিত মূল্য) কমতে শুরু করেছে। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসে বর্তমানে প্রতি কেজি কফি প্রায় ৩ ডলার ৩২ সেন্ট থেকে ৩ ডলার ৩৫ সেন্টে (৮৭ হাজার ৩০০ থেকে ৮৮ হাজার ডং) বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি সপ্তাহে কয়েক দিন সরকারি ছুটির কারণে মে মাসের আগে বাজার আবার সচল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সাম্প্রতিক বৃষ্টিপাত কফি বাগানের জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে বলে মনে করছেন চাষীরা।

এদিকে ইন্দোনেশিয়ায় সুমাত্রা রোবাস্তা কফির প্রিমিয়াম গত সপ্তাহের তুলনায় কমেছে। গত সপ্তাহে যেখানে প্রিমিয়াম ছিল ১৫০ ডলার, তা বর্তমানে ১৩০ ডলারে নেমে এসেছে। পশ্চিম লামপুং অঞ্চলের কৃষকরা জানিয়েছেন, বর্তমানে বাগানগুলোয় হালকা বৃষ্টি হচ্ছে, যা ফলনের জন্য সহায়ক। নতুন ফসল বাজারে আসার সম্ভাবনায় ইন্দোনেশীয় কফির দামের ঊর্ধ্বগতি কিছুটা কমেছে। সব মিলিয়ে ছুটি ও নতুন মৌসুমের আগাম প্রভাবে এশিয়ার দুই বৃহত্তম কফি বাজারে বর্তমানে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..