✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ বছর কেন একসঙ্গে কাজ করেননি বিজয় ও তৃষা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৭, | ১৯:৪১:২০ |
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় ও তৃষা কৃষ্ণান-কে ঘিরে নতুন করে জোরালো হয়েছে সম্পর্কের গুঞ্জন। সেই সঙ্গে আবারও সামনে এসেছে পুরনো এক প্রশ্ন দীর্ঘ ১৫ বছর কেন একসঙ্গে কাজ করেননি এই দুই তারকা?

২০০৪ সালে ঘিল্লি ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন বিজয় ও তৃষা। পরবর্তীতে ‘তিরুপাচ্চি’ ও ‘আথি’-সহ একাধিক ছবিতে তাদের রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। তবে হঠাৎ করেই পর্দা থেকে উধাও হয়ে যায় এই জুটি। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে লিও ছবির মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যায় তাঁদের, যা ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করে।



এই বিরতির নেপথ্যে নানা জল্পনা দীর্ঘদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। শোনা যায়, ‘ঘিল্লি’ ছবির সময় থেকেই নাকি ব্যক্তিগতভাবে আরও কাছাকাছি আসেন বিজয় ও তৃষা। সেই সম্পর্কের কথা পৌঁছে যায় অভিনেতার পরিবারেও। এরপরই নাকি বিজয়কে তৃষার সঙ্গে কাজ না করার পরামর্শ দেওয়া হয়, আর সেই কারণেই দীর্ঘ সময় এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি।

সম্প্রতি আবারও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়িয়েছে একাধিক ঘটনা। বিজয়ের জন্মদিনে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন তৃষা, যেখানে ছিল ভালোবাসার ইঙ্গিতও। শুধু তাই নয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে তাদের উপস্থিতিও নজর কেড়েছে। এমনকি এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে যাওয়ার ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যদিও এই সমস্ত বিষয়ই এখনো গুঞ্জনের স্তরেই রয়েছে, তবুও দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করা এবং ঘনিষ্ঠতার নানা ইঙ্গিত সব মিলিয়ে বিজয়-তৃষা জুটিকে ঘিরে কৌতূহল ক্রমেই বাড়ছে। অতীতের দূরত্ব আর বর্তমানের ঘনিষ্ঠতার এই গল্পই এখন দক্ষিণী বিনোদন জগতের অন্যতম চর্চার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..