প্রতিষ্ঠার দেড় বছরের মধ্যেই তীব্র আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠিত এ প্রতিষ্ঠানটি বর্তমানে নিজস্ব কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় আর্থিক সংকট কাটাতে সব এমপিদের এক মাসের বেতন অনুদান হিসেবে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
২০২৪ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করা ফাউন্ডেশনটি চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণে কাজ করে আসছে।
এ লক্ষ্যে ৮৩৪টি শহীদ পরিবার এবং ১৪ হাজারের বেশি আহত যোদ্ধার জন্য মোট ৩৩৭ কোটি টাকার তহবিল নির্ধারণ করা হয়। তবে শুরুতে ১০০ কোটি টাকা পেলেও পরবর্তী সময়ে আর কোনো বরাদ্দ পায়নি প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের পর আর কোনো অর্থ ছাড় করা হয়নি। ‘আমরা ১৫ বার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি ও সাক্ষাৎ করেছি। কিন্তু এখনো কোনো অর্থ পাইনি।’
জুলাই ফাউন্ডেশনের তথ্য মতে, আহতের মধ্যে এখনো আর্থিক সুবিধা পায়নি ৮ হাজারের বেশি যোদ্ধা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একাধিক আবেদনেও প্রতিশ্রুত তহবিলের বাকি ২৩৭ কোটি টাকা মেলেনি এখনো।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও বলেন, সরকারের কাছে ২৩৭ কোটি টাকা বকেয়া।
এটা পেলে সহায়তাটা করা যাবে। বাজেট বরাদ্দ কম থাকায় ও নিবন্ধন না থাকায় পাচ্ছি না।
প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সুদৃষ্টি চাইছেন জুলাই যোদ্ধাদের পরিবারগুলো শহীদ তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান বলেন, সরকার যেন বিষয়টি সুন্দরভাবে দেখে। আহত ও শহীদ পরিবার যেন অর্থ পায়।
শহীদ মো. সোহেলের বোন নূপুর আক্তার, তাদের জন্য খুব বেশি সহায়তা প্রয়োজন।
পুনর্বাসন, চিকিৎসা, আর্থিক সহায়তা দিলে তারা একটু ভালোভাবে জীবনটা চালাতে পারবে।
এ জাতীয় আরো খবর..