দুই দশকেরও বেশি সময়ের পর প্রথম ক্লাব হিসেবে টানা দুইবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলো সৌদি আরবের ক্লাব আল-আহলি। শিরোপা ধেরে রাখায় স্বস্তিবোধ করে কোচ বলেছেন, জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
গতকাল শনিবার জেদ্দায় নিজেদের মাঠে খেলতে নামা সৌদি দলটি অতিরিক্ত সময়ে জাপানের অপ্রতিরোধ্য মাচিদা জেলভিয়াকে ১-০ গোলে হারায়। এতে টানা দ্বিতীয়বার এশিয়া সেরার শিরোপা উচিয়ে ধরেছে সর্বোচ্চ চ্যাম্পিয়নের খেতাবধারী ক্লাবটি।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ৫৮,৯৮৪ জন দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করে। ম্যাচের দুইঅর্ধেই কোন গোলের দেখা পায়নি আল-আহলি ও মাচিদা জেলভিয়া। সমানতালে আক্রমণ পাল্টা আক্রমণ করে দুদল।
ম্যাচের ৬৮ মিনিটে জাকারিয়া আল হাওসাওয়ি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় আল-আহলি।
৯০ মিনিটে পর যোগ করা সময়ে মোহাম্মদ ইউসুফ লাল কার্ড দেখলে ৯ জনে পরিণত সৌদি ক্লাবটি, শেষপর্যন্ত কোন গোল না হলে ম্যাচ অতিরিক্ত সময় গড়ায় ।
ম্যচের অতিরিক্ত ৯৬তম মিনিটে ৯ জনের আল-আহলির বদলি খেলোয়াড় ফারাস আল-বারিকানের গোলে লিড পায় সৌদি ক্লাবটি। সেই লিড ধরে রেখে ম্যাচ শেষ করে আহলি।
এ জাতীয় আরো খবর..