✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

মার্চে ৫১ মিলিয়ন ডলারের বন্ড কিনেছেন ট্রাম্প: রয়টার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২১:০২:৩৯ |
চলতি বছরের মার্চে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ৫১ মিলিয়ন মার্কিন ডলারের বন্ড কিনেছেন এমন তথ্য আর্থিক নথিতে প্রকাশ পেয়েছে। রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

শনিবার (২৫ এপ্রিল) প্রকাশিত যুক্তরাষ্ট্রের মার্কিন সরকারি নীতিমালা দফতরের ডিসক্লোজার অনুযায়ী, গত মাসে, ট্রাম্প মোট ১৭৫টি আর্থিক লেনদেন করেছেন। তবে প্রতিটি লেনদেনের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ করা হয়নি, বরং একটি নির্দিষ্ট সীমার মধ্যে তথ্য দেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, বেশিরভাগ বিনিয়োগ ছিল বিভিন্ন রাজ্য, কাউন্টি, স্কুল ডিস্ট্রিক্ট এবং সরকারি সংশ্লিষ্ট সংস্থার ইস্যু করা মিউনিসিপাল বন্ড। এছাড়া কিছু মার্কিন ট্রেজারি বন্ডও রয়েছে।

এরমধ্যে সবচেয়ে বড় ২৬টি লেনদেন হয়েছে ১০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে, যার মধ্যে বেশিরভাগই সরকারি বন্ড বা ট্রেজারি। পাশাপাশি তিনি ওয়েয়ার হাউজার এবং জেনারেল মোটরসের মতো কর্পোরেট বন্ডেও বিনিয়োগ করেছেন।

এছাড়া তিনি জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের বন্ডে বিনিয়োগ করেন যার মধ্যে রয়েছে কনস্টেলেশন এনার্জি, অক্সিডেন্টাল পেট্রোলিয়াম, ব্রডকম, এনভিডিয়া, মেটা প্ল্যাটফর্মস, মাইক্রোসফট, সিটিগ্রুপ, গোল্ডম্যান স্যাক্স, জেপি মরগান চেজ এবং বোয়িং।

সব মিলিয়ে ট্রাম্পের বন্ড বিনিয়োগের সর্বোচ্চ সম্ভাব্য মূল্য প্রায় ১৬১ মিলিয়ন ডলার বলে নথিতে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান যুদ্ধের ব্যয় ও লোকসান পুষিয়ে নিতে এমন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..