✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:৪৩:৩১ |সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য অফিসার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে উপ-সচিব (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) মো. গোলাম রাব্বানী স্বাক্ষর করেন।