✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ট্রাম্পকে চারবার হত্যাচেষ্টা, জানা গেলো সব ঘটনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:৪০:৩২ |

শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

 এই প্রথম ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা নয়। এর আগেও তিনবার হয়েছে। এ নিয়ে চারবার হত্যার চেষ্টা করা হয়েছে।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে ২০২৪ সালের জুলাই মাসে। পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় এক বন্দুকধারী। কাছের একটি ভবনের ছাদ থেকে ছোড়া সেই গুলিতে ট্রাম্পের কান বিদ্ধ হয়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

এর কয়েক মাস পরই সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে করা হয় দ্বিতীয় দফা হামলার পরিকল্পনা।

সরকারি তথ্যানুযায়ী, রায়ান রুথ নামের এক সশস্ত্র ব্যক্তি ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ঝোপের আড়ালে থেকে গুলি চালানোর আগেই একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাকে দেখে ফেলেন। সেখান থেকে রুথকে করা হয় গ্রেপ্তার।

প্রসিকিউটররা জানান, রুথ কয়েক সপ্তাহ ধরে করেছিলেন ট্রাম্পকে হত্যার নিখুঁত পরিকল্পনা। গত বছর আদালত প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

গত ফেব্রুয়ারি মাসে অস্টিন টাকার মার্টিন নামের ২১ বছর বয়সী এক যুবক শটগান নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে ঢুকে পড়লে নিহত হন নিরাপত্তারক্ষীদের গুলিতে। তবে ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অস্টিন স্বীকার করেছিলেন , তার লক্ষ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। 

সূত্র,হেরাল্ড সান,সিএনএন, ফক্স ও বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..