✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

মিমোর চিরকুটে নাম, ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১৯:৫৫:০৯ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহননের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুপুরে মিমোর বাবা বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সকাল ৮টার দিনে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানার পুলিশ।

তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম ছিল। পরে সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। 
ওসি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন মিমোর বাবা।

সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
চিরকুটে আরো এক শিক্ষার্থীর নাম ছিল। তাকেও হেফাজতে নেয় পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উম্মে হানি নামের ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

মুনিরা মাহজাবিন মিমোর চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..